Tashrik

বই বিক্রি করে মসজিদ নির্মাণে টাকা দিলেন সঙ্গীতশিল্পী তাশরিফ

বর্তমান সময়ের অন্যতম দর্শকপ্রিয় গায়ক তাশরিফ খান। গানের পাশাপাশি প্রায়ই নানা ধরণের সামাজিক কর্মকান্ডে অংশ নিটে দেয়া যায় তাকে। সেই ধারাবাহিকটায় এবার সুনামগঞ্জের তাহিরপুরে মসজিদ নির্মাণে অর্থ সহায়তা দিয়েছেন গায়ক তাশরিফ খান। তবে সেখানে তিনি গানের টাকা নয়, বই বিক্রি করে প্রাপ্ত অর্থ দিয়েছেন।

একটি ভিডিও বার্তা পোস্ট করে এই গায়ক লিখেছেন, আল্লাহর ঘর নির্মাণে সামান্য অবদান আমারো থাকুক। এখানে গানের কোনও টাকা জমা হবে না, আমার বই বিক্রির উপার্জন থেকে জমানো অর্থ দিয়ে অংশগ্রহণ করছি।

নেটিজেনরা বলছেন তাশরিফ খান বিশ্বাস করেন গানের টাকা দেওয়া যাবে না, সেটা হারাম। তাই তিনি বইয়ের টাকা দিয়েছেন। আরেকজন বলছেন, তিনি হারাম জেনেও গান গেয়ে টাকা ইনকাম করে যাচ্ছেন।

এসব নিয়ে সামাজিক মাধ্যমে তর্ক বিতর্ক চলছে। যদিও এক শ্রেণীর সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা তাশরিফকে প্রশংসায় ভাসাচ্ছেন। অন্যদিকে সংগীত সংশ্লিষ্টরা তাশরিফের এই বিষয়টি নিয়ে তাকে ‘ভণ্ড’ আখ্যা দিচ্ছেন।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।