সবাইকে চমকে দিয়ে এবার আওয়ামী লীগে বড় পদ পেলেন মাশরাফি

জাতীয় সংসদের সদস্য হওয়ার পর থেকেই মাশরাফি বিন মর্তুজা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এবার তার উপর ভরসা করে নতুন দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীগণ। আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হয়েছেন মাশরাফি বিন মর্তুজা।

সোমবার (২৬ ডিসেম্বর) রাতে সভাপতি মণ্ডলীর বৈঠকে মাশরাফিকে এই দায়িত্ব দেওয়া হয়। প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে গণভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এছাড়া ওই বৈঠকে সভাপতিমণ্ডলীর দুটি পদ, সম্পাদক ও উপ সম্পাদকের একটি করে পদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ২৮টি সদস্য পদ পূর্ণাঙ্গ করার দায়িত্ব সভাপতি মন্ডলীর বৈঠকে দলীয় সভাপতি শেখ হাসিনাকে দেওয়া হয়েছে।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।