ইজতেমার ময়দানে চিত্রনায়ক ইমন

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক মামনুন হাসান ইমন। অভিনয়ের মাধ্যমে বেশ দর্শক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক নানা কর্মকাণ্ডেও দেখান মিলে তার। এর মধ্যেই শুক্রবার (২০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেল ভিন্ন ভাবে।

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দেশ ও বিদেশের হাজার হাজার মানুষ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিয়েছেন।

তার মধ্যে আছেন চিত্রনায়ক ইমনও। সেখানে তিনি তিনদিন থাকবেন বলেনও গণমাধ্যমে জানিয়েছেন ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম।

এর আগে নায়ক ইমনও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি পোস্ট করে জানান দেন তিনি আছেন ইজতেমার ময়দানে। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আজ বিশ্ব ইজতেমায় পবিত্র জুমার নামাজ আদায় করলাম।’


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।