ফের গ্রেফতার হলেন মার্কিন তারকা অভিনেতা

চলতি মাসের শুরুতে নিউ ওরলেনসের একটি বারের বাইরে বেশ কয়েকজনকে মারধরের অভিযোগে অভিযুক্ত হলিউড অভিনেতা শিয়া লাবেউফকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ওরলেনস শহরে শনিবার (২৮ ফেব্রুয়ারি) তাকে ‘সিম্পল ব্যাটারি’র (সাধারণ মারপিট) আরও একটি নতুন অভিযোগে গ্রেফতার দেখানো হয় বলে আদালতের নথিপত্রে জানা গেছে।

লাবেউফের আইনজীবীর দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, এই গ্রেফতার গত ১৭ ফেব্রুয়ারির মারামারির ঘটনার সঙ্গেই সম্পর্কিত। ফ্রেঞ্চ কোয়ার্টারের কাছে ‘রয়্যাল স্ট্রিট ইন অ্যান্ড আর বার’-এর বাইরে মার্ডি গ্রাস উৎসব চলাকালীন এই ঘটনা ঘটেছিল।

অভিযোগে বলা হয়েছে, লাবেউফ কয়েকজনকে মারধরের সময় সমকামীবিদ্বেষী মন্তব্যও করেছিলেন। একটি ভিডিওতে দেখা যায়, তিনি এক ব্যক্তিকে মাটিতে ফেলে দেন এবং আরেকজনের মুখে ঘুষি মারেন। এ সময় ওই ব্যক্তি গুরুতর আহত হন।

শুক্রবার নিউ ওরলেনস পুলিশ নতুন গেফতারি পরোয়ানা জারি করলে লাবেউফ স্বেচ্ছায় ওরলেনস পারিস জেলে আত্মসমর্পণ করেন বলে জানিয়েছেন তার আইনজীবী সারাহ চারভিনস্কি।

লাবেউফের আইনজীবী সারাহ চারভিনস্কি পুলিশের এই পদক্ষেপের সমালোচনা করে বলেন, ‘একটি মাত্র সাধারণ মারধরের ঘটনার জন্য কোনো সাধারণ মানুষকে ১ লাখ ডলারের বেশি মুচলেকা দিতে হয় না বা দুইবার জেলে যেতে হয় না। একজন পাবলিক ফিগার হওয়ার কারণে তিনি যেমন বিশেষ সুবিধা পাওয়ার যোগ্য নন, তেমনি তার সঙ্গে কঠোর আচরণ করাও অনুচিত।’

পুলিশি প্রতিবেদন অনুযায়ী, ঘটনার একটি ভিডিওতে দেখা যায় শার্টহীন লাবেউফ একজনকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিচ্ছেন এবং অন্য একজনের মুখে ঘুসি মারছেন। যার ফলে ওই ব্যক্তির নাক ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল।

তবে এই অভিনেতা এখনো আদালতে আনুষ্ঠানিকভাবে কোনো দোষ স্বীকার বা অস্বীকার করেননি বলে প্রতিবেদন থেকে জানা যায়।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।