লাল শাড়ি পরে ‘লাল শাড়ি’র প্রচারে অপু বিশ্বাস

আসন্ন ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘লাল শাড়ি’ সিনেমাটি। তাই তো প্রচারণায় বেশ ব্যস্ত সময় পার করছেন নায়িকা অপু বিশ্বাস ও প্রযোজক।

সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘লাল শাড়ি’। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো প্রযোজকের খাতায় নাম লেখাতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।

গত বুধবার বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘লাল শাড়ি’। ছবিটি নিয়ে বেশ আশাবাদী অপু। তিনি বলেন, “এবার ঈদে ইনশাআল্লাহ আমার প্রযোজিত প্রথম ছবি মুক্তি পাচ্ছে। সবাই ছবিটির পাশে থাকবেন। আশা করি এবারের ঈদে ‘লাল শাড়ি’ সবাইকে মুগ্ধ করবে।”

নায়িকা অপু বিশ্বাস বলেন, “আমার স্বপ্নের ছবি ‘লাল শাড়ি’। অনেক যত্নে আমরা ছবিটি বানিয়েছি। এই যে লাল শাড়িতে আমাকে দেখতে পাচ্ছেন। নিশ্চয়ই বুঝতে পারছেন এর মাধ্যমে আপনাদের আমার ছবির একটি বার্তা দিয়ে দিলাম। এবার সবার ঈদ হোক ‘লাল শাড়ি’র সাথে।”

শুধু নিজের ছবিই নয়, ঈদে মুক্তি পাওয়া সবগুলো সিনেমা দেখার আহ্বান জানান অপু। তার কথায়, ‘আসন্ন কোরবানির ঈদে যতগুলো সিনেমা মুক্তি পাবে সবগুলোর জন্যই আমার শুভকামনা থাকবে। সিনেমা বাঁচলে, ইন্ডাস্ট্রি বাঁচবে, আমরা বাঁচব।’

মফস্বলের একটি তাঁতপল্লিকে ঘিরে সাজানো হয়েছে ‘লাল শাড়ি’র গল্প। এতে অপু বিশ্বাসের চরিত্রের নাম শ্রাবণী, যিনি একজন তাঁতশ্রমিকের মেয়ে। আর সাইমন সাদিকের চরিত্রের নাম রাজু, যাকে দেখা যাবে একজন তাঁতশ্রমিক হিসেবে। ছবির কাহিনি ও সংলাপ লিখেছেন তানভির সিডনি। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।