বিক্রান্ত-শীতল

বাবা-মা হতে যাচ্ছেন বিক্রান্ত-শীতল

গত বছর ভালোবেসে বিয়ে করেন বলিউডের তারকা দম্পতি বিক্রান্ত মাসি ও শীতল ঠাকুর। বিয়ের ১৯ মাস পর গুঞ্জন উড়ছে, বাবা-মা হতে যাচ্ছেন এই দম্পতি। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘সন্তান আগমনের খবরে দারুণ আনন্দিত বিক্রান্ত-শীতল। জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য মুখিয়ে আছেন তারা।’

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি ‘মির্জাপুর’খ্যাত বিক্রান্ত কিংবা শীতল।

‘ব্রোকেন বাট বিউটিফুল’ ওয়েব সিরিজের শুটিং সেটে পরিচয় বিক্রান্ত-শীতলের। সেখান থেকে প্রেমের সম্পর্কে জড়ান। ২০১৯ সালের নভেম্বরে ঘরোয়া আয়োজনে বাগদান সারেন তারা। গত বছরের ১৪ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।