বিজয় অ্যান্টোনি

আমিও মেয়ের সঙ্গে মরে গেছি : বিজয় অ্যান্টোনি

তামিল সিনেমার অভিনেতা-সংগীত পরিচালক বিজয় অ্যান্টোনি। গত ১৯ সেপ্টেম্বর আত্মহত্যা করেছে তার ১৬ বছরের কন্যা মীরা। ২০ সেপ্টেম্বর তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

মেয়েকে হারিয়ে ভেঙে পড়েছেন বিজয় ও তার স্ত্রী ফাতিমা। মেয়ের মৃত্যুর পর প্রথমবার বক্তব্য দিলেন বিজয়। এক টুইটে এ অভিনেতা লিখেছেন— ‘আমার কন্যা মীরা দয়ালু ও সাহসী ছিল। সে এখন ভালো এবং শান্তিপূর্ণ জায়গায় আছে। যেখানে জাত, ধর্ম, হিংসা, বেদনা, দারিদ্রতা, শত্রুতা নেই। এই পৃথিবীর চেয়ে ভালো সেটি। আমার মেয়ে এখনো আমার সঙ্গে কথা বলে, আমিও মেয়ের সঙ্গে মরে গেছি। আমি এখন তার সঙ্গে সময় কাটাতে শুরু করেছি।’

ইন্ডিয়া টুডে জানায়, চেন্নাইয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করেন বিজয় অ্যান্টোনি। গত ১৮ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টার দিকে বিজয় মেয়ের বেড রুমে গিয়ে দেখেন মীরা ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে দ্রুত তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মীরাকে মৃত ঘোষণা করেন।

ব্যক্তিগত জীবনে বিজয় ফাতিমা অ্যান্টোনির সঙ্গে ঘর বেঁধেছেন। এ দম্পতির দুই কন্যা মীরা ও লারা। চেন্নাইয়ের একটি স্কুলে পড়াশোনা করতো মীরা। কিছু দিন ধরে হতাশায় ভুগছিল সে। তার চিকিৎসাও চলছিল।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।