জ্যোতিকা জ্যোতি

নতুন সিনেমায় জ্যোতিকা জ্যোতি

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি নতুন সিনেমায় যুক্ত হয়েছেন। ‘নিশিবক’ নামে সরকারের অনুদানপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করবেন তিনি। এটি নির্মাণ করবেন সাজ্জাদ জহির।

বিষয়টি নিশ্চিত করে জ্যোতি জানান, মুক্তিযুদ্ধের এক রাতের গল্প অবলম্বনে নির্মিত এই সিনেমার শুটিং আগামী মাস থেকে শুরু হবে।

এদিকে নির্মাতা আউয়াল চৌধুরীর ‘আগুনের পাখি’র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন জ্যোতি।

‘আয়না’, ‘নন্দিত নরকে’, ‘জীবনঢুলী’, ‘অনিল বাগচীর একদিন’, ‘লাল মোরগের ঝুটি’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন জ্যোতি।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।