অভিনেত্রী

মেকআপ ছাড়া ছবি পোস্ট করে কটাক্ষের শিকার অভিনেত্রী

ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে নিজের মেকআপ ছাড়া ছবি প্রকাশ করে নেটিজেনদের একাংশের তীব্র কটাক্ষের শিকার হয়েছেন কলকাতার জনপ্রিয় টিভি অভিনেত্রী দিয়া মুখার্জি।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দিয়া নিজের মেকআপ ছাড়া ছবি পোস্ট মাত্রই নেটিজেনদের একাংশ অভিনেত্রীর রূপের সমালোচনায় মেতে ওঠেন।

‘বিসর্জন’, ‘তুমি এলে তাই’, ‘অগ্নিজাল’, ‘সীমারেখা’ ‘নজর’, ‘মিঠাই’ সহ বেশ কিছু ধারাবাহিকের জনপ্রিয় মুখ দিয়া। বিশেষ করে ‘মিঠাই’ ধারাবাহিকের ‘শ্রীতমা’ চরিত্রের জন্য অনেকে তাকে এ নামেই চেনেন।

ইনস্টাগ্রামে নিয়মিত নিজের নিত্যনতুন ছবি ও রিল পোস্ট করে থাকেন তিনি। শনিবার পোস্ট করা ছবিতে দেখা যায়, বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী। নীল জিন্সের সঙ্গে ধূসর রঙের একটি টপ পরে হাসিমুখে পোজ় দিয়েছেন তিনি। মুখে মেকআপের লেশমাত্র নেই। ছবি দেখে বোঝা যাচ্ছে, ছুটির দিনে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে নিজের মতো করে সময় কাটাচ্ছিলেন দিয়া।

পোস্টের কমেন্ট বক্সে অভিনেত্রীকে সুন্দর দেখতে লাগছে বলে অনেকেই মন্তব্য করেন। ভালো মন্তব্যর পাশাপাশি রয়েছে কটু মন্তব্যও। মেকআপ ছাড়া দিয়াকে দেখে বিরক্তি প্রকাশ করেন কেউ কেউ। একজন লিখেছেন, ‘মেকআপ ছাড়া আপনাদের তো চেনাই যায় না।’ আরেকজন লিখেছেন, ‘মেকআপ সহ আপনাদের দেখে আসল চেহারাটাই চিনতে পারি না।’ তবে কোনো মন্তব্যেরই জবাব দেননি দিয়া।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।