তিশা

সড়ক দুর্ঘটনার কবলে তিশা

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে বহন করা ব্যক্তিগত গাড়িটিকে ধাক্কা দেয় একটি ড্রাম ট্রাক। এতে আহত হন তিশা। গাড়ির পেছনের অংশ ভেঙে গেছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে দুর্ঘটনাকবলিত গাড়ির ছবি ফেসবুকে পোস্ট করেন তিশা। তবে, কোথায় এ দুর্ঘটনা ঘটেছে তা জানাননি তিনি।

দুর্ঘটনার বিষয়ে তানজিন তিশা বলেন, ‘গত রাতটি আমি ভুলতে পারব না। আমি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলাম। একটি ড্রাম ট্রাক আমার গাড়িটি দুমড়ে-মুচড়ে দিয়েছে। আমার এই গাড়ি খুব প্রিয়। কারণ কষ্টার্জিত অর্থ দিয়ে এটি কিনেছি। সুতরাং এই ক্ষতি মেনে নেওয়া আমার জন্য সহজ নয়। তারপরও আলহামদুলিল্লাহ!’

নিজের শারীরিক অবস্থা জানিয়ে তিশা বলেন, ‘আমি শরীরে কিছু আঘাত পেয়েছি। কিন্তু এখন ঠিক আছি। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া। যারা আমাকে ভালোবাসেন, আমার জন্য দোয়া করেন তাদের সবাইকে ধন্যবাদ।’

গত মাসের শুরুতে জ্বরে আক্রান্ত হন তানজিন তিশা। বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে ভর্তি করা। পরে সুস্থ হয়ে বাসায় ফিরেন এই অভিনেত্রী। বর্তমানে টিভি নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।