আদর-প্রকৃতি

‘যন্ত্রণা’ নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন আদর-প্রকৃতি

ভালোবাসার গল্পে বর্তমান সময়ের চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা মানসী প্রকৃতিকে নিয়ে নির্মাতা আরিফুর জামান আরিফ নির্মাণ করেছেন ‘যন্ত্রণা’ নামের সিনেমা। আব্দুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটির শুটিং এরই মধ্যে সম্পন্ন করা হয়। আগামী ২৭ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে জানান এর নির্মাতা।

এইচকেএস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যানারে সিনেমাটিতে চারটি গান রয়েছে। আবহ সংগীত পরিচালনা করেছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইমন সাহা।

সিনেমাটিতে আদর-প্রকৃতি ছাড়াও আরও অভিনয় করেছেন- সায়মা স্মৃতি, শতাব্দি ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, আশরাফ কবির, সোহেল রশিদ, জাহিদ, পারভেজ সুমন, শেখ সপ্না, পারভিন আক্তার প্রমুখ। পনির আহমদের চিত্রগ্রহণে চলচ্চিত্রটি সম্পাদনা করেছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র সম্পাদক তৌহিদ হোসেন চৌধুরী।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।