ধান ক্ষেত থেকে অভিনব কায়দায় পাওয়া গেল প্রচুর কই মাছ

কই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের খুব সুস্বাদু মাছগুলোর অন্যতম। বর্তমানে এটি খুব দামী মাছ হিসাবে পরিচিত।বৈজ্ঞানিক নাম Anabas cobojius।
মাছটিকে ইংরেজিতে Gangetic koi বলে। এটি Anabantidae পরিবারের অন্তর্গত। এটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের স্থানীয় মাছ।এটি মিষ্টি জলের মাছ।

সাধারণত নদী, খাল এবং বিলে পাওয়া যায়। তবে বর্তমানে পুকুরেও চাষ করা যায়।ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কই মাছের প্রচুর চাহিদা রয়েছে এবং সুস্বাদু বটে। কই আমাদের দেশী প্রজাতির একটি ছোট মাছ।

সবুজাভ-সোনালী বর্ণের এই মাছ আদিকাল থেকে আমাদের বিলে-ঝিলে সহজেই পাওয়া যেত। কই মাছ বাংলাদেশসহ এশিয়ার ১৭ টি দেশে পাওয়া যায়; তবে প্রজাতি একই হলেও দেশভেদে কই মাছের বর্ণ, স্বাদ, ও বৃদ্ধি হার বিভিন্ন রকম।

বাংলাদেশে প্রাকৃতিক জলাভূমির পরিমাণ দিনে দিনে কমে যাওয়ায় দেশী জাতের সুস্বাদু এই মাছটির প্রাপ্যতাও কমে যাচ্ছে। পুকুরে দেশী কই মাছের বৃদ্ধি কম হয়।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।