Prova

প্রভার ২৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল

অতীত ভুলে ফের অভিনয় শুরু করেছেন প্রভা। সহকর্মীরা তাকে ভালোভাবে গ্রহণ করলেও দর্শক তাকে এখনও তাকে সহজভাবে গ্রহণ করতে পারেনি। তাই তাকে নিয়ে কিছুদিন পর পর নানা বিষয়ে গুঞ্জন ডানা মেলে।

এদিকে সম্প্রতি প্রভা আবারও খবরের শিরোনাম হলেন একটি ভিডিওর মাধ্যমে। নিজের ইনস্টাগ্রামে আপলোড করা ২৫ সেকেন্ডর ওই ভিডিও মুহূর্তেই নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে যায়।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, আকাশি রঙের শাড়িতে কোনো এক পার্টিতে আছেন প্রভা। জমকালো পার্টির সেই মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করেন।

ভিডিওর এক পর্যায়ে ভক্তদের চোখও মারেন তিনি। আকাশি রঙের শাড়ির পাশাপাশি নীল রঙের কামিজেও দেখা গেছে লাস্যময়ী প্রভাকে।

প্রভার এই নেটদুনিয়ায় ভাইরাল ভিডিওতে নেটিজেন ও ভক্তরা করছেন ইতিবাচক মন্তব্য আর রিয়েকশনের জায়গায় ভরিয়ে দিচ্ছেন ভালোবাসার ইমেজ দিয়ে।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।