একটি মোরগের দাম ৪ লাখ

জায়ান্ট ইন্ডিয়ান রোস্টার নামে খ্যাত বিশাল মোরগ পালন করে সম্প্রতি সাফল্য পেয়েছেন ব্রাজিলের এক কৃষিবিদ।

এই মোরগের প্রতিটির দাম প্রায় ৪ লাখ ৩৮ হাজার টাকা।

ব্রাজিলের গোইয়াস রাজ্যে নিজের খামারে দীর্ঘদিনের চেষ্টায় রুবেল ব্রাজ এই নতুন জাতের মোরগ উদ্ভাবন করেছেন।

এই জাতের মোরগ প্রায় ৪ ফুট পর্যন্ত লম্বা হয়। ব্রাজের খামারে একসঙ্গে ৩০০টি মোরগ রাখা যায়।

সংখ্যায় কম বলে চাহিদা বেশি। চার হাজার ডলারে প্রতিটি মোরগ বিক্রি করেও কুলিয়ে উঠতে পারছেন না ব্রাজ।

যদিও তিনি শখের বশে মোরগ পালনের সিদ্ধান্ত নেন।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।