মাহিয়া মাহি

ভয় পেয়ে গভীর রাতে মাহির পোস্ট

চিত্রনায়িকা মাহিয়া মাহির এখন রাজনীতিতে মনোযোগ। গতকাল ২৮ অক্টোবর গভীর রাতে ফেসবুক পোস্টে তিনি জানান, তার ভয় করছে। কিন্তু ভয়ের কারণ জানাননি এই নায়িকা।

মাহিয়া মাহি পোস্টে লিখেছেন: ‘আমার অনেক ভয় লাগতেসে কেনো’। মাহির এই পোস্টে অনেকেই জানতে চেয়েছেন ভয়ের কারণ।

এর আগে মাহি তার ফেসবুকে গতকালের পুলিশ নির্যাতনের একটি ভিডিও শেয়ার করেন। ক্যাপশনে লিখেছেন : ‘আল্লহগো’।

মাহির হাতে বেশ কিছু চিত্রনাট্য এসেছে বলে জানান মাহি। তিনি বলেন, ‘বেশ কিছু চিত্রনাট্য হাতে এসেছে। তবে গল্পগুলো হালকা মনে হয়েছে। যেহেতু আমি এখন আর সারা বছর টানা সিনেমা করব না, তাই বছরে দু’তিনটি মনে রাখার মতো কাজ করতে চাই।

ওটিটির গল্প অনেক সময় বেশ সাহসী হয়। সে রকম গল্পের বেশ কয়েকটি কাজ এসেছিল। যেহেতু আমি এখন রাজনীতির সঙ্গে জড়িয়েছি। আগে থেকেই আমার স্বামী রাজনীতিতে জড়িত। ইমেজের কথা ভেবে কাজগুলো চূড়ান্ত করিনি।’

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।