৫৪ কেজির এক মাছেই বদলে গেল যুবকের ভাগ্য

রাজশাহীর পদ্মা নদীতে ৫৪ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) সকালে মাছটি স্থানীয় এক ব্যবসায়ী ৫০ হাজার টাকায় কিনে নেন।

এর আগে বৃহস্পতিবার রাতে শাহ জামালের জালে মাছটি ধরা পড়ে।

শাহ জামাল বলেন, সন্ধ্যায় নগরীর পাশে পদ্মা নদীতে জাল ফেলি। প্রায় চার ঘণ্টা পর মাছটি জালে আটকা পড়ে। সকালে স্থানীয় ব্যবসায়ী বজলুর রহমান মাছটি ৫০ হাজার টাকায় কিনে নিয়েছেন।

স্থানীর মাছের আড়ৎদার বজলুর রহমান বলেন, সকালে মাছটি নিয়ে আসলে আমি ৫০ হাজার টাকা দিয়ে কিনে নিয়েছি। তারা মাছটি ঢাকায় নিয়ে যেতে চেয়েছিলেন। শ্যামপুর বালুঘাটের লোকজন নিজেরা মাছটি কিনে নিতে চায়।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।