সাকিবের স্ত্রী শিশির

২০ বছরে পা রাখল সাকিবের স্ত্রী শিশির

নির্বাচনের মাঠে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। মাগুরা-১ আসনের এ মাথা ও মাথা তিনি চষে বেড়াচ্ছেন। তবে নির্বাচনি ব্যস্ততায় স্ত্রী শিশিরের জন্মদিনে পাশে থেকে কেট কাটতে পারেননি সাকিব।

তবে ক্রিকেট মাঠের অলরাউন্ডার সেই অভাব পুষিয়ে দিয়েছেন মুখের কথায়। তিনি জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিতে গিয়ে বাচ্চাদেরকে নাকি বলেছেন, শিশির এবার সবে ২০ বছরে পা রাখল। আর সেই কথায় শিশিরের মনও গলে গেছে রোদ পোড়া হিমবাহের মতো!

সেই কথা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে শিশির জানিয়েছেন, ‘আমার স্বামী বাচ্চাদেরকে বলেছে, আমি এবার ২০ বছরে পা দিয়েছি। আমি এটা প্রশংসা হিসেবেই নিয়েছি। শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ। আর যাদের ফোন ধরতে পারিনি কিংবা টেক্সটের রিপ্লাই দিতে পারিনি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি।’

জন্মদিনে স্ত্রীর পাশে না থাকতে পারলেও ফুল ও কেক পাঠিয়েছেন সাকিব।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।