bappy

মা হারালেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী

চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর মা মারা গেছেন। মঙ্গলবার (৫ মার্চ) ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাপ্পীর মা স্বপ্না সাহা। এসব তথ্য নিশ্চিত করেছেন বাপ্পী চৌধুরীর গাড়ি চালক প্রতীক।
জানা যায়, চিত্রনায়ক বাপ্পীর মা স্বপ্না সাহা দীর্ঘদিন ধরে পরিপাকতন্ত্রে আলসারের সমস্যায় ভুগছিলেন। কয়েকদিন আগে ইন্ডিয়া থেকে চিকিৎসা শেষে ঢাকায় ফিরেন। কিন্তু শেষ রক্ষা হয় নি।

বাপ্পী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শত্রু’। এতে তার বিপরীতে অভিনয় করেন জাহারা মিতু। এছাড়া তার হাতে কয়েকটি সিনেমার কাজ রয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘৫৭০’ সহ কয়েকটি সিনেমা।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।