pakhi

সাগরে ধরা পড়লো ৩ মণ ওজনের ৪টি পাখি মাছ

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে সূর্য মাঝি (৬০) নামের এক জেলের জালে ধরা পড়েছে ৩ মণ ওজনের ৪ টি পাখি মাছ। মঙ্গলবার দুপুরে এসব মাছ আলীপুর বিএফডিসি মার্কেটে বিক্রির জন্য নিয়ে আসা হয়।

এসময় বড় সাইজের এ মাছগুলো এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। উপকূলে এসব মাছের চাহিদা না থাকায় নিলামের মাধ্যমে সুমন মৃধা নামের এক মাছ ব্যবসায়ী মাছগুলো সাড়ে ৭ হাজার টাকা কিনে নেন।

এর আগে গত শনিবার সূর্য মাঝি ১৭ জেলেসহ আল্লাহর দোয়া-১ নামের একটি ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে জাল ফেললে এ মাছ ৪টি ধরা পড়ে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। তবে এর প্রাচুর্যতা বেশি নয়। আশা করছি আরও বড় বড় মাছ জেলেরা শিকার করতে পারবে।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।