দেড় লাখ কৃষককে বিনামূল্যে নারিকেল গাছ দিবে সরকার

দেশে বেড়েছে নারিকেল ও ডাবের চাহিদা। এই চাহিদার জোগান দিতে কৃষকদের নারিকেল চাষে উৎসাহ দিতে ১ লাখ ৬০ হাজার কৃষককে বিনামূল্যে ৫টি করে দেশি জাতের নারিকেলের চারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নারিকেলের চারাগুলোর তৈরি ও বিতরণের জন্য সরকারি তহবিল থেকে ১১ কেটি টাকা ব্যায়ের অনুমোদনও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) কৃষি মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি সরকারি আদেশ জারি হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া।

তিনি জানান, দেশের ২৩ জেলার ১ লাখ ৬০ হাজার কৃষককে জনপ্রতি ৫টি করে দেশি জাতের নারিকেলের চারা বিনামূল্যে দেওয়া হবে। দেশে নারিকেলের চাষ বাড়াতেই এই উদ্যোগ কৃষি মন্ত্রণালয়ের। এতে ব্যয় হবে ১১ কোটি টাকা।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।