Khoma

ক্ষমা চেয়ে যা বললেন ভাইরাল হওয়া সেই যুবতী

কোটা সংস্কার আন্দোলনের আয়রন লেডি হিসেবে পরিচিত তরুণীকে নিয়ে আবারো উঠেছে আলোচনা সমালোচনার ঝড়। কোটা আন্দোলনের শুরু থেকেই রাজপথে সরব দেখা যায় এই তরুণীকে। ওই তরুণীর নাম ফারজানা সিথি।

তবে সরকার পতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা দেখা যায়নি তাকে। সম্প্রতি সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডার একটি ভিডিও আবারও ভাইরাল হয়। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানান আলোচনা সমালোচনা। কেউ পক্ষে আবার কেউ বিপক্ষে ওই তরুণীর বিরুদ্ধে নানান ধরনের মন্তব্য করেছেন। কেউ আবার সেখানে উপস্থিত থাকা সেনাবাহিনীকেও সাধুবাদ জানিয়েছেন। সমালোচনার তোপের মুখে শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছেন ফারজানা সিথি নামের ওই তরুণী।

রবিবার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি ক্ষমা চান।

ভিডিওবার্তায় তিনি বলেন, সবাইকে বলছি আমার গতকালের ব্যবহার নিয়ে খুবই দুঃখিত। এই রকম ব্যবহার আমার কোনভাবেই করা উচিত হয়নি। আমি বাংলাদেশ আর্মির কাছে খুবই দুঃখিত। কিন্তু সিচুয়েশন, টাইমিং এবং সেখানে যে কার্যকলাপ হতে যাচ্ছিল তার ব্যাপারে আমি সচেতন ছিলাম না।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।