Sochibaloy

আজকের মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচি ঘোষণা

রোববারের মধ্যে ন্যায্য দাবি পূরণে সরকারের পক্ষ থেকে বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি না পেলে কঠোর কর্মসূচি দেবে বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন।

সংগঠনের আহবায়ক মোঃ আব্দুল খালেক শনিবার যুগান্তরকে বলেন, আমরা সরকারের কাছে কিছু ন্যায়সঙ্গত ও ন্যায্য দাবির কথা জানিয়েছি। যদি রোববারের মধ্যে কোনো আশ্বাস না পায় তাহলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

উল্লেখযোগ্য দাবিসমূহের মধ্যে রয়েছে- নিয়োগ বিধি-২০১৪ মোতাবেক পদোন্নতি বঞ্চিত সহকারী সচিবদের ৫ বছর চাকরিপূর্তিতে সিনিয়র সহকারী সচিব এবং সিনিয়র সহকারী সচিব পদে চাকরির বয়স ৩ বছর পূর্তিতে উপসচিব পদোন্নতি দিতে হবে। এসব পদে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠতা নির্ধারণ এবং পূর্বের ন্যায় নন-ক্যাডার থেকে যুগ্মসচিব পদে পদোন্নতির বিষয়টি পুনর্বহাল করা। এছাড়া এওপিও পদের নাম পরিবর্তনসহ ইতোমধ্যে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য পেশকৃত দাবি-দাওয়া পূরণ করার কথা বলা হয়।

এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার সচিবালয়ে সংগঠনের নবগঠিত কমিটির আহবায়ক আব্দুল খালেকের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নাজমুল হক, নজরুল ইসলাম, মোঃ শহিদুল্লাহ, শিশির কুমার পাল, আব্দুল মান্নান, হেমায়েত হোসেন, সেলিনা সুলতানা, সুলতান আহমেদ, জাহেদা খাতুন, রফিকুল ইসলাম, কামাল হোসেন, মোঃ ফারুক ও মোঃ কবীর প্রমুখ।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।