LDP

প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের গোপন ভিডিও ধারণ, বহিষ্কার করা হলো এলডিপির কেন্দ্রীয় নেতাকে

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশিরকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

এলডিপি’র দপ্তর সম্পাদক অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘আজ ৩১ আগস্ট বিকাল ৫টায় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এর নেতৃতে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে আলোচনায় অংশ গ্রহণ করেন।’

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, উক্ত আলোচনা চলাকালীন বিনা অনুমতিতে গোপনভাবে দলের মহাসচিব ড. রেদোয়ান আহমেদ’র বক্তব্য দলের প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির গোপনে ভিডিও রেকর্ড করেন। যাহা গর্হিত অপরাধ। তাহার এই অপরাধ প্রমাণিত হওয়ায় তাৎক্ষনিকভাবে তাহাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। এছাড়াও কেন তাহাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবেনা, এই মর্মে আগামী ৭ কার্যদিবসের মধ্যে যথাযথ কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।’

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।