haji-selim-scaled

আসামিদের কাঠগড়ায় দাঁড়িয়ে হাজি সেলিমের কাণ্ড

রাজধানীর লালবাগ থানার একাদশ শ্রেণির শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এ সময় আদালতের এজলাসে আসামিদের কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদতে দেখা যায় হাজি সেলিমকে।

এর আগে, তাকে আদালতে তুলে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় হাজি মোহাম্মদ সেলিমকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন তার আইনজীবী। রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন বিএনপিপন্থী আইনজীবী ওমর ফারুক ফারুকি।

রোববার মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।