পরকীয়ার অভিযোগে প্রকাশ্যে মারধর নায়িকাকে!

‘বিগ বস’ অনুষ্ঠানের ১৬তম সিজনে অংশগ্রহণ করতে চলেছেন ওড়িয়া অভিনেত্রী প্রাক্রুতি মিশ্র। আর এরই মাঝে অপ্রত্যাশিত একটি ঘটনায় সমালোচিত হলেন এই অভিনেত্রী।

সম্প্রতি অভিনেত্রী প্রাক্রুতি মিশ্রের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা বাবুশান মোহান্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বাবুশানপত্নী ত্রুপ্তি ক্ষীপ্ত হয়ে ওঠে।

ত্রুপ্তির অভিযোগ প্রাক্রুতির সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বাবুশান। তাদের হাতেনাতে ধরতে পিছু নেন ত্রুপ্তি। একপর্যায় প্রাক্রুতি আর বাবুশানের গাড়ি থেকে প্রাক্রুতিকে টেনে বের করে মারধর করেন ত্রুপ্তি।

পরিস্থিতি সামাল দিতে এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েন বাবুশান। অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় ভুবনেশ্বরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। গত ছ’দিন ধরেই চিকিৎসা চলছে তার।

তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন অভিনেতা বাবুশান। তিনি জানান, প্রাক্রুতির সঙ্গে বন্ধুত্ব ছাড়া আর কোনো সম্পর্ক নেই। স্ত্রী এমন আচরণ করবেন, তা তিনি ভাবতেও পারেননি। এই ঘটনার পর তিনি আর কোনো অভিনেত্রীর সঙ্গেই কাজ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্র: আনন্দবাজার

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।