টানা ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

বুধবার (১১ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বার্তায় বলা হয়, সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় নন্দীপাড়া জামে মসজিদ, ভেলানগর, নরসিংদী থেকে ভেলানগর বাজার জামে মসজিদ পর্যন্ত বিদ্যমান পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বুধবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা চিনিশপুর, আবেদ টেক্সটাইল ঘোড়াদিয়া, নরসিংদী, থার্মেক্স গ্রুপ, বৈশাখ স্পিনিং, কারার চর, শিবপুর, নরসিংদী ও তদসংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।