Fish

২০০ কেজির মাছ ভেবে তুলতে পারেনি, ডুবুরি এনে দেখলেন ৬০০ গ্রাম

সম্প্রতি গোলাপগঞ্জের কুড়া নদীতে এক যুবকের বড়শিতে ধরা পড়া ৬শ গ্রামের ওজনের একটি গাগলা মাছ নিয়ে লঙ্কাকান্ডের সৃষ্টি হয়েছে। রাতে সুুুুরুজ আলী নামের এক যুবকের বড়শিতে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের নগর গ্রামস্থ কুড়া নদীতে এ মাছটি ধরা পরে।

সারারাত চেষ্টা করেও তিনি মাছটি উঠাতে পারেননি। পরদিন সকালে বড়শিতে ২শ কেজির ওজনের মাছ ধরা পড়েছে বলে পুরো উপজেলায় খবর ছড়িয়ে পরলে আশপাশ এলাকার বিভিন্ন জায়গা থেকে কয়েক শতাধিক উৎসুক জনতা মাছটি দেখতে ভীড় করেন। সারাদিনেও অনেক ডুবুরি এই মাছটি উঠাতে পারেনি।

পরে ভাদেশ্বর থেকে আসা এক ডুবুরি বিকেলে মাছটি তুলতে সক্ষম হলে দেখা যায় মাত্র ৬শ গ্রাম ওজনের একটি গাগলা মাছ। যার বড়শিতে এই মাছটি ধরা পড়েছিল সেই সুরুজ আলী বলেন, আমি আসলেই লজ্জিত,

কে বা কারা ২শ কেজি ওজনের মাছ ধরা পড়েছে বলে পুরো উপজেলায় ছড়িয়ে দেওয়ায় হাজারো মানুষকে কষ্ট করতে হলো। গতকাল থেকে আমি মাছটি তুলতে না পারায় অনেকে ধারণা করেছিল মাছটি অনেক বড় হবে।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।