আবারো নতুন বাড়ি কিনলেন বলিউড বিগ বি, দেখুন অন্দরমহলের চোখ ধাঁধানো ভাইরাল ছবি

লিউডের ৭০ – ৮০ দশকের জনপ্রিয় নায়ক হিসেবে নিজের নাম করে নিয়েছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তিনি বলিউডে (Bollywood) একটা সময়ে নায়কের চরিত্রে একের পর এক ছবিতে অভিনয় করেছেন। তাঁর বেশির ভাগ ছবি সুপারহিট (Superhit) হত। দর্শকরা তাঁর ছবি দেখতে বেশ পছন্দ করত। সিনেমা হলে রমরমিয়ে তাঁর ছবি চলত।

বর্তমানে তাঁর বয়স ৭৯ বছর। কিন্তু অমিতাভ বচ্চন এখনো পর্যন্ত বেশ সক্রিয় ইন্ডাস্ট্রিতে (Industry)। তাঁকে বলিউডে ‘ বিগ বি ‘ বলা হয়ে থাকে। তাঁকে কখনো কখনো সঞ্চালকের ভূমিকায় দেখা যায়। তবে তিনি কিন্তু এই বয়সেও ছবিতে অভিনয় করে থাকেন প্রবীণ অভিনেতা হিসেবে। সম্প্রতি মুক্তি পাওয়া ‘ ব্রহ্মাস্ত ‘ ছবিতে দেখা গিয়েছে। দর্শকরা তাঁর অভিনয় বেশ পছন্দ করেছেন।

এরপর তিনি দক্ষিণী ছবি ‘ গুডবাই ‘ তে অভিনয় করবেন। এই ছবিতে রশ্মিকা মান্দানাকে (Rashmika Mandana) দেখা যাবে। ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর দর্শকরা ছবি দেখার জন্য প্রবল আগ্রহে অপেক্ষা করছে। অভিনেতা অমিতাভ বচ্চন নাম, যশ, খ্যাতি সব কিছুই অর্জন করেছেন। তাঁর কাছে বিলাসবহুল বাংলো ও গাড়ি সব কিছুই রয়েছে। তিনি তাঁর পরিবারের সাথে মুম্বাইয়ে থাকেন।

মুম্বাইয়ে তাঁর বাড়ির নাম হলো ‘ জলসা “। এখানে তিন তাঁর পরিবারের সাথে থাকেন। তবে তাঁর কাছে একাধিক বিলাসবহুল বাংলো রয়েছে। সম্প্রতি তিনি মুম্বাইয়ে আরো একটি কিনেছেন। তাঁর নতুন বিল্ডিংটি হলো , ‘ পার্থেন সোসাইটিতে। নতুন বাংলোর দাম কম করে হলেও ৩১ কোটি টাকা। এই নিয়ে অভিনেতার কাছে মোট ৭ টি বাংলো হলো।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।