BNP

বিএনপির সমাবেশ স্থগিত, পিছিয়ে গেল তারিখ

বিরূপ আবহাওয়ার কারণে রোববারের (১৫ সেপ্টেম্বর) সমাবেশ স্থগিত করেছে বিএনপি।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, আবহাওয়ার কারণে রোববারের কর্মসূচি স্থগিত করা হয়েছে। সমাবেশটি আগামী ১৭ তারিখ বিকেল ৩টায় পল্টন কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।

জাহিদ হোসেন আরও বলেন, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে পল্টনের সমাবেশ বাতিল হলেও রোববার বিভাগীয় শহরগুলোতে র‍্যালি করা হবে।

পূর্ব ঘোষণা অনুযায়ী, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রোববারের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি সংযুক্ত থাকার কথা ছিল।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।