নিজের বাবাকেই ধরিয়ে দিলেন এক নেতার ছেলে

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুমকে (৪৫) পুলিশের হাতে তুলে দিয়েছে তার স্ত্রী ও সন্তানসহ স্থানীয় লোকজন।

অসা’মাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ সময় এক নারী ও উজ্জল মিয়া নামে এক সহযোগিকেও আটক করা হয়।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার সরকার পাড়ার নিজ বাসা থেকে ওই নেতাকে আটক করা হয়।

অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ ও একটি নাশকতা মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি দুজনকেও আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আব্দুল কাইয়ুম প্রায়ই এ ধরণের অসা’মাজিক কার্যকলাপে লিপ্ত হতো। কিছুদিন আগে আখাউড়ার একটি হোটেলেও তিনি নারীসহ ধরা পড়েন।

ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার সরকার পাড়ার চারতলায় তার স্ত্রী ও সন্তানেরা থাকলেও সে আলাদাভাবে নিচতলায় থাকতেন। রবিবার সকালে উজ্জলের সহযোগিতায় এক নারীকে বাসায় ডেকে এনে অসা’মাজিক কার্যকলাপে লিপ্ত হন। এ সময় তার স্ত্রী-সন্তান ও এলাকার লোকজন তাকে আটক করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, আব্দুল কাইয়ুম এর আগেও এ ধরণের কাজে লিপ্ত হয়ে ধরা খায়।

তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।