electricity

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিলেট নগরীর কয়েকটি এলাকায় শনিবার (২৮ সেপ্টেম্বর) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী।

আগামী শনিবার (২৮ সেপ্টেম্বর) ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সিলেট নগরীর কয়েকটি এলাকায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উন্নয়ন কাজ ও দফতর কর্তৃক ১১ কেভি ফিডারের বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ১১ কেভি ফিডারের আওতাধীন মেন্দিবাগ, বেরাহান উদ্দিন রোড, কুশিঘাট, নোয়াগাও, সাদিপুর সাদাটিকর, টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ, কল্যাণপুর, মুক্তিরচক, মুরাদপুর ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।