বৃষ্টির দিন শেষ উপলক্ষ্যে ফ্রি মিনিট-ইন্টারনেট দিচ্ছে গ্রামীণফোন

অতিবৃষ্টিতে বিপর্যস্ত কক্সবাজার জেলার জন্য ফ্রি টকটাইম এবং ইন্টারনেট সুবিধার ঘোষণা দিয়েছে বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণফোন।

গ্রামীণফোনের পক্ষ থেকে বলা হয়েছে—‘অতিবৃষ্টিতে বিপর্যস্ত মানুষের পাশে আছি আমরা সবাই। কক্সবাজার জেলায় সবার যোগাযোগ রক্ষায় ২০ মিনিট ও ৫০০ এমবি ফ্রি দেওয়া হয়েছে। মেয়াদ দেওয়া হয়েছে ৩ দিন।’

এক গ্রাহকের কমেন্টের উত্তরে গ্রামীণফোন লিখেছে, ‘কক্সবাজার জেলাতে নিয়মিতভাবে বসবাসকারী সকল গ্রামীণফোন ব্যবহারকারীরা এই অফারটির জন্য এলিজিবল এবং অফারটি নিতে পারবেন।

আপনি এলিজিবল গ্রাহক হয়ে থাকলে *১২১*৫০৫০# ডায়াল করে ২০ মিনিট ও ৫০০ এমবি ফ্রিতে উপভোগ করতে পারবেন।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।