আদালতের হাজতখানা থেকেই মুক্ত সাবের হোসেন চৌধুরী

রিমান্ডে পাঠানোর পরদিনই ছয় মামলায় জামিন দিয়ে এক ঘণ্টার মধ্যে মুক্তি দেওয়া হয়েছে সাবেক আওয়ামী লীগ সরকারের পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে।

মঙ্গলবার বিকালে শুনানি করে সাবেক এই এমপিকে ছয় মামলায় জামিন দেন ঢাকা মহানগরের দুইজন হাকিম। সন্ধ্যায় আদালতের হাজতখানা থেকেই তাকে মুক্তি দেওয়া হয়।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাজতখানা থেকে ‍মুক্তি পেয়ে গাড়িতে চড়ে বেরিয়ে যান সাবেক এই মন্ত্রী।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।