প্রধানমন্ত্রীর জন্মদিনে ৫ গৃহহীনকে ঘর উপহার দিলেন মাহির স্বামী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে পাঁচটি গৃহহীন পরিবারকে ঘর উপহার দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকার। বুধবার ফেসবুকে একটি পোস্ট দিয়ে মাহি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহি লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার মাথার চুল পরিমাণ হায়াত হোক আপনার, ইনশাআল্লাহ।’ মাহি আরও লিখেছেন, ‘আজকের এই খুশির দিনে আপনার ৭৬তম জন্মদিনে আমার স্বামী গাজীপুর নগরের গাছা এলাকায় পাঁচটি গৃহহীন পরিবারকে পাঁচটি বাড়ি বানিয়ে দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়েছে। এ জন্য তাকে নিয়ে আমার যে কী গর্ব হচ্ছে বলে বুঝানোটা মুশকিল।‘

পোস্টের শেষে মাহি লেখেন, ‘এভাবেই মানুষের মুখে হাসি ফুটানো অব্যাহত থাকুক ইনশাআল্লাহ। জয় হোক মানবতার।’ মাহির এই পোস্টে ব্যাপক প্রতিক্রিয়ার দেখা মিলেছে। সকলেই রাকিব সরকারের এমন উদ্যেগকে সাধুবাদ জানিয়েছেন।

মাহির স্বামী রাকিব সরকার ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার পরিবারের অন্য সদস্যরাও আওয়ামী লীগ ঘরানার। চলতি বছর ১৩ সেপ্টেম্বর রাকিবকে বিয়ে করেন চিত্রনায়িকা মাহি।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।