পার্টি থেকে ফেরার পথে ছিন্ন ভিন্ন হলো ছয় বন্ধুর দেহ ও মাথা

ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনে চলতি সপ্তাহে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয় বন্ধুর করুণভাবে মৃত্যু হয়েছে। তারা একটি পার্টি শেষে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। গত ১২ নভেম্বর স্থানীয় সময় রাত দেড়টার দিকে একটি ট্রাকের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। খবর এনডিটিভি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ানো ওই দুর্ঘটনার ভিডিওতে দেখা গেছে, ট্রাকের সঙ্গে সংঘর্ষে এত জোরে গাড়িটির সংঘর্ষ হয়েছে যে এর ছাদ উড়ে গেছে। এতে দুইজনের মাথা উড়ে গেছে এবং আরেকজনের মাথা দেহের সঙ্গে ছিন্ন ভিন্ন অবস্থায় ছিল। এছাড়া বাকীদের শরীরের অংশ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ছিল।

স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, সাত বন্ধু মাতাল অবস্থায় পার্টি শেষ করে বাসায় ফিরছিলেন। তারা হলেন, কুনাল কুকরেজা (২৩), আতুল আগারওয়াল (২৪), রিসাব জেইন (২৪), নাভা গোয়েল (২৩), কামাক্ষ্মী (২০), গুনেত (১৯)। পুলিশ জানিয়েছে, সাতজনের মধ্যে ২৫ বছর বয়সী সিদ্ধেশ আগাওয়ালের অবস্থা গুরুতর এবং বেঁচে আসেন। তিনিই ওই পার্টির আয়োজন করেছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, সাতজনের মধ্যে ছয়জন দেরাদুন থেকে এবং কুকরেজা হিমাচল প্রদেশ থেকে এসেছিলেন। তবে পুলিশ জানিয়েছে, দলটি কোথা থেকে এসেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।