৫ দিন বন্ধ থাকবে যেসব ব্যাংকের লেনদেন

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম পাঁচ দিন বন্ধ থাকবে। কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদের জন্য এই সেবা স্থগিত থাকবে।

বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ন্যাশনাল ব্যাংকের শাখা, এটিএম বুথ বা অন্য কোনও মাধ্যমে কোনও লেনদেন সম্ভব হবে না।

এদিকে, ডাচ্‌-বাংলা ব্যাংকও একই তাদের ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। শাখা ও এটিএম বুথ থেকে কোনও লেনদেন সম্ভব হবে না। তবে রকেট মোবাইল ব্যাংকিং সেবা এবং ক্রেডিট কার্ড লেনদেন চালু থাকবে।

ডাচ্‌-বাংলা ব্যাংক আরও জানায়, তাদের এজেন্ট ব্যাংকিং সেবা সাত দিনের জন্য বন্ধ থাকবে।

কোর ব্যাংকিং সফটওয়্যার উন্নত করার জন্য ডাচ্‌-বাংলা ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।