ব্রেকিং নিউজঃ সাবেক আওয়ামী লীগ মন্ত্রী আটক!

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথ বাহিনী। আজ রবিবার সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার কামারপাড়া নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারেক এ তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।

আব্দুল লতিফ বিশ্বাস ২০০৯ সালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পান। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের সদস্য পদে রয়েছেন।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।