Mashrafe Bin Mortaza

গাড়ি দুর্ঘটনায় মাশরাফীর মৃ..ত্যুর গুঞ্জন, জানা গেল সত্যতা

চলমান বিপিএলকে সামনে রেখে মাশরাফী বিন মোর্ত্তজাকে দলে ভিড়িয়েছিল সিলেট স্ট্রাইকার্স। কিন্তু আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হওয়ায় তোপের মুখে পড়েন এই ক্রিকেটার। যে কারণে বিপিএলে অংশ নিতে পারেননি তিনি।

এর মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে— মারা গেছেন মাশরাফী। ভাইরাল হওয়া একটি ফটোকার্ডে দাবি করা হয়, দুবাইতে মাশরাফী গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন।

তবে খবরটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে রিউমার স্ক্যানার টিম। তাদের অনুসন্ধান থেকে জানা যায়, মাশরাফী মারা যাওয়ার দাবিটি সঠিক নয় বরং কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে।

রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেশীয় ও আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে মাশরাফী দুবাইয়ে অবস্থান বা তার মৃত্যুর দাবি সংক্রান্ত কোনো তথ্য পায়নি।

মূলত, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জনসমক্ষে দেখা যায়নি সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।