Kuyasha

ঘন কুয়াশা নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

আগামী তিন দিন সারাদেশে তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এ সময় দেশজুড়ে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকার সম্ভাবনার কথাও জানিয়েছেন সরকারি সংস্থাটি।

সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার থেকে বুধবার- মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত এ অবস্থা অব্যহত থাকতে পারে।

এছাড়া, ঘন কুয়াশার কারণে প্লেন চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ‘কুয়াশা থাকলেও সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যেতে পারে।

সোমবার হিমেল বাতাসের শীত একটু বেশি ছিল। সেই তুলনায় মঙ্গলবার শীত কিছুটা কম থাকতে পারে।’

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।