সালমান খান যে প্রশ্নের সম্মুখীন হয়, আমিও সেই প্রশ্নের সম্মুখীন হই: জায়েদ

বলিউড অভিনেতা সালমান খান যে প্রশ্নের সম্মুখীন হন, নিজেকেও ঠিক একই প্রশ্নের সম্মুখীন হতে হয় বলে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার অভিনেতা জায়েদ খান। সম্প্রতি দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলেকে দেওয়া সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছে আপনি বিয়ে করছেন কবে, প্রশ্নের উত্তরে জায়েদ খান বলেন, বোম্বতে যেমন সালামান খান বিভিন্ন অনুষ্ঠানে প্রশ্নের সম্মুখীন হয়, আমিও সেই প্রশ্নে সম্মুখীন হই।

জায়েদ খান বলেন, সিনেমা জগতের আমার আগে বলেন, পরে বলেন অনেকেই বিয়ে করে সন্তানের বাবা হয়েছেন। যারা ঢাকার কেউ আমাকে দেখে না। তারা অনেকেই মনে করে আমি পিরোজপুর বিয়ে করেছি। ভাগিস্য আপনারা আমার বাসায় এসে দেখেন আমি বিয়ে করিনি। আপনারা তো টিভিতে প্রচার করতে পারবেন। অনেকে মনে করে আমি বাড়িতে লুকিয়ে রেখেছি আমার বউ।

আমার বাবা যখন জীবিত ছিলেন বিয়ের চেষ্ঠা করেছেন। মাও বলেছেন আমাকে বউয়ের মুখ দেখে যেতে চান। আমি বিশ্বাস করি বিয়ে অনেক সময় নিজেরে ইচ্ছেতে হয় না। আল্লাহর রহমতও লাগে। আমার বিয়ে নিয়ে অনেক সময় নিউজ হয়েছে আমাকে ভাইরাল করেছে।

তিনি আরও বলেন, মাঝে মাঝে আমাকে একা মনে হয়। আমার-ভাই বোনের মধ্যে আমি সবার ছোট্ট। সবাই বিয়ে করেছে তাদের সন্তানও আছে।এখন রাতে কাজ শেষে বাড়িতে আসলে নিজেকে একা মনে হয়।হঠাৎ করে মনে হয় বাবা-মা দেখে যেতে পারলে ভালো হতো। আমি বিয়ে করলে ঢাক-ডোল পিটিয়ে বিয়ে করবো। সাবাই জানবে আমার বিয়ে।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।