ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে ‘ব্যাচেলর ফুটবল’, রেফারি নির্মাতা নিজেই

সময়ের জনপ্রিয় নাট্য নির্মাতা কাজল আরেফিন অমি কিছুদিন আগেই জানিয়েছিলেন, আসছে বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে বিশেষ নাটক নির্মাণ করবেন তিনি। নাটকের নামও বলে দেন-‘ব্যাচেলর ফুটবল’।
গত চারদিন ধরে সেই নাটকের শুটিং করছেন অমি। সোমবার (৩ অক্টোবর) সামাজিক মাধ্যমে নাটকটির শুটিংয়ের ছবিও প্রকাশ করেছেন তিনি। ছবিতে যেখা যাচ্ছে তার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের তারকারা ব্রাজিল ও আর্জেন্টিনা এই দুটি দলে বিভক্ত হয়ে মাঠে খেলতে নেমেছেন।

যেখানে ব্রাজিলের নেতৃত্বে আছেন জিয়াউল হক পলাশ আর আর্জেন্টিনার নেতৃত্বে মিশু সাব্বির। তাদের সঙ্গে ব্রাজিল-আর্জেন্টিনার জার্সি গায়ে খেলতে নেমেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের অন্য অভিনেতারা। আর রেফারির ভূমিকায় রয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি নিজেই।

এ বিষয়ে অমি জানান, নাটকটির শুটিং নিয়ে এই মুহূর্তে খুব ব্যস্ত আছেন। ফ্রি হয়ে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

তবে জানা গেছে, বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল চলাকালীন সময়ে সবচেয়ে আলোচনায় থাকা দুই বল ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের কথা ভেবেই হাসির এই নাটকটি নির্মাণ করেছেন তিনি। যেখানে তুলে ধরা হবে এই দুই দলকে ঘিরে ভক্তদের মজার সব কাণ্ড।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।