নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী গ্রেফতার

নাটোরের সিংড়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীকে গ্রেপ্তার হয়েছে। গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সিংড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গোলাম রাব্বানী সিংড়া পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি এলাকার শোলাকুড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ওসি আসমাউল হক।

জানা গেছে, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি প্রার্থী দাউদার মাহমুদের গণসংযোগে বিএনপি নেতাদের ওপর হামলা, মারধর, ভাঙচুরের অভিযোগে গত বছরের ৫ সেপ্টেম্বর মামলা করা হয়। তাজপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি হাবিবুর রহমান হাবিব বাদী হয়ে এ মামলা করেন। এ মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৪ নেতাকর্মীকে আসামি করা হয়।

সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, ২০২৪ সালে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গত বছরের সেপ্টেম্বর মাসে দায়ের করা মামলায় গোলাম রাব্বানীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।