হাসপাতালে নেয়ার আগেই মারা গেলেন মেহজাবিন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে গলায় ডিম আটকে মেহজাবিন নামে ২৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর গ্রামের বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। সে শাহরাস্তির টামটা গ্রামের মোহাম্মদউল্যার মেয়ে। শিশুটি নানার বাড়িতে বেড়াতে আসছিল।

জানা যায়, সকালে নিহত শিশুটির মা তাকে পরটার সঙ্গে সিদ্ধ ডিম খাইয়ে দিলে তা গলায় আটকে যায়। পরে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ তানভীর হাছান জানান, শিশুটিতে হাসপাতালে আনার আগেই মারা যায়। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।