কর্মসূচি স্থগিত করল জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে মঙ্গলবারের (২৫ ফেব্রুয়ারি) গণঅবস্থান কর্মসূচি স্থগিত করেছে দলটি।

সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতি জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ২৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে।

এতে আরও বলা হয়, জামায়াতে ইসলামীর সিনিয়র নেতৃবৃন্দের অনুরোধের পরিপ্রেক্ষিতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান তার স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার কর্মসূচিও আপাতত স্থগিত রাখতে সম্মত হয়েছেন।

এর আগে ২১ ফেব্রুয়ারি গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করে দলটি। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।