misha

আমেরিকায় মিশাকে স্বাগত জানালেন জায়েদ খান

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা মিশা সওদাগর। শুটিংয়ের কারণে বেশির ভাগ সময় দেশেই কাটে তার। তবে সময় পেলেই আমেরিকায় ছুটে যান। ২০১৮ সালের পর থেকে মার্কিন মুলুকে বসবাস করছেন তার স্ত্রী-সন্তানেরা। ছেলেরাও সেখানে পড়াশোনা করেন। তাদের দেখাশোনার জন্য মিশাকে প্রায়ই যুক্তরাষ্ট্র যেতে হয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্র গিয়েছেন মিশা সওদাগর। এ যাত্রায় তাকে ফুল দিয়ে বরণ করে নেন চিত্রনায়ক জায়েদ খান। ফেসবুকে ছবি পোস্ট করে তিনি লেখেন, “স্বাগতম মিশা ভাই। আজ অনেকদিন পর আবার দেখা হলো। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, ভালো রাখুন।”

ঢাকাই সিনেমার দুই প্রজন্মের দুই অভিনেতা মিশা সওদাগর ও জায়েদ খান। তবে দুজনের ব্যক্তিগত সম্পর্ক দারুণ। মিশা সওদাগরকে বড় ভাইয়ের মতোই সম্মান করেন জায়েদ খান। একসঙ্গে শিল্পী সমিতির রাজনীতিও করেছেন তারা। দুই মেয়াদে মিশা সভাপতি ও জায়েদ খান সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

মিশা সওদাগর এখন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। শেষ করেছেন ‘বরবাদ’ সিনেমার শুটিং। খুব শিগগির ‘তছনছ’সহ বেশ কয়েকটি সিনেমার কাজ শুরু করবেন এই খলনায়ক।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।