কাতার বিশ্বকাপের চমক নোরা ফাতেহি

বিশ্বকাপ ফুটবলে প্রতিবারই বিনোদন জগতের গ্ল্যামার থাকে কিছুটা। এবারের কাতার বিশ্বকাপও বাদ যাচ্ছে না। তবে এবার ফিফা বিশ্বকাপে যাকে দেখা যাবে সেটা আমাদেরই উপমহাদেশের সুপারস্টার। বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহি।
হিন্দি সিনেমায় বেশ কয়েকটি সুপারহিট গানে নৃত্যের ঝলক দেখিয়ে বাজিমাত করেছেন নোরা ফাতেহি। এ কারণেই ভারত ছাড়িয়ে তার পরিচিতি পৌঁছে গেছে আন্তর্জাতিক পরিমণ্ডলে।এবার আরেকটি বড় প্রাপ্তি যোগ হতে যাচ্ছে নোরার ঝুলিতে।

আসন্ন ফিফা বিশ্বকাপ আয়োজনে নাচবেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আগামী ডিসেম্বরে ফিফা বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করবেন নোরা ফাতেহি।

এর আগে ফিফার আয়োজনে পারফর্ম করেছেন জেনিফার লোপেজ, শাকিরা ও পিটবুলের মতো তারকারা। ফলে নোরার জন্য বিরাট অর্জন হতে যাচ্ছে এটি।

এখানেই শেষ নয়, ফিফা অ্যান্থেম বা মূল সংগীতেও থাকছেন নোরা ফাতেহি। ওই গানের ভিডিওতে নাচের পাশাপাশি কণ্ঠও মেলাবেন আবেদনময়ী এই নৃত্যশিল্পী।

গানটি প্রযোজনা করছে ‘রেডওয়ান’; যারা এর আগে ফিফার জন্য শাকিরার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ ও ‘লা লা লা’ গানগুলো প্রযোজনা করেছিলো। নতুন গানটির শেষ ভাগে নোরাকে হিন্দিতেও গাইতে শোনা যাবে।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।