Hasnat Abdullah

সেনাবাহিনীকে নিয়ে হাসনাতের নতুন পোস্ট ভাইরাল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘যে অফিসাররা হাসিনার আদেশ মানেননি, তারা আওয়ামী লীগের পুনর্বাসনে কখনোই আপোষ করবে না বলে আমাদের বিশ্বাস।’

আজ সোমবার রাত পৌনে দুইটার দিকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি এ মন্তব্য করেন।

ভিডিওটিতে ৫ আগস্ট পরবর্তী সময়ে সেনা সদস্যদের বিভিন্ন ভূমিকার চিত্র দেখা যায়। এর ক্যাপশনে হাসনাত আরও লিখেন, ‘দেশপ্রেমিক অফিসাররা রাজি হয়নি ছাত্র-জনতার বুকে গুলি চালাতে। আমরা দেশপ্রেমিক সেনাদের ভালোবাসি।’

তিনি লিখেন, ‘যে অফিসাররা হাসিনার আদেশ মানেননি, তারা আওয়ামী লীগের পুনর্বাসনে কখনোই আপোষ করবে না বলেই আমাদের বিশ্বাস।’

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।