আবারো বিয়ের পিড়িতে সিদ্দিক

ছোটপর্দার প্রিয় মুখ সিদ্দিকুর রহমান। যদিও বেশ অনেক দিন পর্দায় দেখা মেলেনি তার। মাঝে ভালোবাসার মানুষ মারিয়া মিমের সঙ্গে দীর্ঘ ৭ বছরের সম্পর্কের বিচ্ছেদ ঘটে। তারপর একাই ছিলেন তিনি। তবে আবারো বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেতা। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে নিজের ফেসবুকে গায়ে হলুদের সাজে বেশকিছু ছবি পোস্ট করেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, আলহামদুলিল্লাহ, অবশেষে আজ গায়ে হলুদ, কাল বিয়ে। ছবিতে দেখা যায় বেশ জাকজমকের সাথেই বিয়ের প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেতা।

উল্লেখ্য, এর আগে ২০১২ সালের ২৪ মে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিম বিয়ে করেন অভিনেতা সিদ্দিককে। ২০১৩ সালের ২৫ জুন তাদের সংসার আলো করে আসে পুত্রসন্তান আরশ হোসেন। তবে ২০১৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তারপর থেকে পুত্রকে নিয়ে আলাদা থাকছেন মিম।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।