Faria

কোটির ঘরে ‘কন্যা’, কৃতজ্ঞ ফারিয়া

ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘জ্বীন-৩’। সিনেমাটি মুক্তির আগেই ‘কন্যা’ শিরোনামের গানটি শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলে। এরই মধ্যে ইউটিউবে গানটির কোটি ভিউ ছাড়িয়েছে।

জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘জ্বীন-৩’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আব্দুন নূর সজল ও নুসরাত ফারিয়া। ‘কন্যা’ গানের ভিউ কোটি ছাড়ানোর পর দর্শক-শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নুসরাত ফারিয়া লেখেন, “কোটির ঘরে কন্যা। এত এত ভালোবাসা দেওয়ার জন্য সকলের কাছে কৃতজ্ঞ।”

‘কন্যা’ গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কণা। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান।

উল্লেখ্য, গত ১৭ মার্চ ইউটিউবে মুক্তি পায় ‘কন্যা’ গান। বৃহস্পতিবার (১০ এপ্রিল) পর্যন্ত ১ কোটি ৫ লাখের বেশি ভিউ হয়েছে।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।