শো’ক সংবাদ : মা’রা গেলেন সাবেক প্রধানমন্ত্রী!

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ বাদাবি মারা গেছেন। সোমবার ৮৫ বছর বয়সে মৃত্যু হয় তার। আবদুল্লাহ বহু বছর ধরে ডিমেনশিয়ায় ভুগছিলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস।
আবদুল্লাহ’র জামাতা এবং দেশটির সাবেক স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালউদ্দিন ইনস্টাগ্রাম স্টোরিতে এ খবর শেয়ার করেছেন। তিনি জানান, আবদুল্লাহ সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কুয়ালালামপুরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে (আইজেএন) মারা গেছেন।

আইজেএন জানিয়েছে, মালয়েশিয়ার পঞ্চম প্রধানমন্ত্রী, যিনি ‘পাক লাহ’ নামেও পরিচিত, এর আগে সকালে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়ার পর হাসপাতালে ভর্তি হন এবং করোনারি কেয়ার ইউনিটে নিবিড় পরিচর্যায় ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘সব চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও, তিনি (আবদুল্লাহ) তার প্রিয়জনদের দ্বারা বেষ্টিত অবস্থায় শান্তিপূর্ণভাবে মারা গেছেন।’

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।